ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চাটখিলে কুমারী জান্নাতের আত্নহত্যা না হত্যা ?

নোয়াখালী থেকে নিজস্ব প্রতিনিধির সংবাদ-

চাটখিল উপজেলা পৌরসভা মোল্লাপাড়া বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনৈতীক ব্যক্তি হাজী আব্দুল মতিনের ছোট কুমারী কন্যা জান্নাতুল ফেরদাউস বয়স ১৫/১৬বৎসর ১০ম শ্রেনীর স্কুল ছাত্রি গত ১৬ই মার্চ ২০২১ইং মঙ্গলবার ভোর রাত ০০.৩০/১.০০ ঘটিকায় নিজ গৃহে ফ্যানে গলায় দড়ি পেচিয়ে আত্নহত্যার তথ্য পাওয়া যায়। এই নিঃশ্বপাপ কিশোরী কন্যার এইরুপ অকাল ও অস্বাভাবীক মৃত্যুটি এলাকায় চরম চাঞ্চল্য ও হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি ঘটায়।প্রতিনিধি আত্নহত্যার বিষয় এলাকাবাসিকে জিজ্ঞাসা করলে তাহারা বিভিন্ন ধরনের মতামত জানায় এমনকি ভিকটিম পরিবারকে জিজ্ঞাসা করলে তাহারা এই বিষয়ে কোন কথা বলতে সম্পূর্ন অসম্মতি জানায়।

যাহারপর প্রতিনিধি থানায় যোগাযোগ করলে লাশের পরিদর্শক এস.আই.তামান্না আক্তার অবগত করেন যে-প্রাথমিক প্রেক্ষাপটে পাশবীক নির্যাতনের কারনে চোখ লজ্জায় মানুষিক ভারসাম্য হারিয়ে আত্নহত্যা করতে পারে। কিন্তু ময়না তদন্ত রিপোর্ট অনুসারে যৌন মিলনের আলামত সুষ্পষ্ট প্রতিফলীত ও জান্নাতের উপর পাশবীক বা ধর্ষনের কোন নিদর্শন প্রতিয়মান না হওয়াতে এই অপমৃত্যুকে সন্দেহাতীত প্রেম ঘটিত আবেগ প্রবনতার কারন হিসাবে বিবেচীত করা হয়েছে। পুলিশ আরো নিশ্চিত করেন যে-জান্নাতের পরিবার এই মৃত্যুর মূল রহস্যর অভিযোগ গৃহের কর্মচারী শ্রীপুর নিবাসী খোরশেদ আলমের পূত্র শামীম হোসেনকে দোষী করে গত ১৯শে মার্চ ২০২১ইং মামলা দায়ের করলে পুলিশ আসামীকে গ্রেফতার ও রিমান্ডে গুরুত্বসহ আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সংবাদ প্রচার হওয়া পর্যন্ত আসামীর অভিভাবক ও প্রতিবেশীরা আসামী শামীমকে সম্পূর্ণ নিদোষ দাবী করে প্রেম ঘটিত অপমৃত্যুর ঘটনা হিসাবে দাবী করছেন।
ads
ads
ads

Our Facebook Page

↑